• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

৩ সহস্রাধিক কম্বল বিতরণ

দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসস চেয়ারম্যান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পি.এম.
পাইকগাছার কপিলমুনি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে কম্বল পেয়ে শীতকাতর দরিদ্ররা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছেন-ছবি-ভিওডি বাংলা

হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় প্রতিবছরের মতো তিন সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন কম্বল বিতরণ করেন। অন্তত দশটি গ্রামের হতদরিদ্র প্রান্তিক মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ পেয়েছেন।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম ও তপন পাল প্রমুখ।

কম্বল পেয়ে শীতকাতর মানুষরা আনন্দ প্রকাশ করেন। আনোয়ার আলদীন বলেন, "শীত ও দুর্যোগে আমরা নিয়মিতভাবে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল স্থাপন, সুপেয় পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় অবদান রাখছি।"

তিনি আরও বলেন, "শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র মানুষদের শীতের কষ্ট থেকে রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।"

আনোয়ার আলদীন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

উল্লেখ্য, রোববার ১৮ জানুয়ারি এই অঞ্চলের দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার