• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চুয়াডাঙ্গায় শীতজনিত রোটাভাইরাস ডায়রিয়া রোগীর চাপ

চুয়াডাঙ্গা প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ এ.এম.
রোগীর চাপ বাড়ায় চুয়াডাঙ্গা হাসপাতালে মেঝেতে ও চিকিৎসা চলছে -ছবি-ভিওডি বাংলা

চুয়াডাঙ্গায় শীতের শুরুতেই আবারও রোটাভাইরাস জনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হচ্ছে, যা হাসপাতালের ধারণ ক্ষমতার পাঁচগুণ বেশি। ২০ জনের বেড থাকা সত্ত্বেও এক সময় একশ’ পর্যন্ত রোগী ভর্তি থাকতে দেখা গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) হাসপাতালটিতে মোট ১৫০ থেকে ২০০ জন রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে বেশির ভাগই শিশু। হাসপাতালে বেড, ঔষধ ও সাপ্লিমেন্ট স্যালাইন সেটের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক রোগী বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। 

সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছুটির দিনেও ৩০ জনের জায়গায় ৪০-৫০ জন রোগী ভর্তি হয়। কম লোকবল থাকায় হাসপাতালের কর্মীরা অতিরিক্ত চাপের মধ্যে রোগীদের সেবা দিতে হিমশিম করছেন।

চিকিৎসকরা সতর্ক করেছেন, শীতের এই সময় পচা বা বাসি খাবার না খাওয়া, পর্যাপ্ত উষ্ণতা বজায় রাখা এবং হাইজিনে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের শিশুদের পর্যাপ্ত জল পান, পরিষ্কার খাবার ও সঠিক পরিচর্যার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

চুয়াডাঙ্গার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট মোকাবিলায় অতিরিক্ত মেডিকেল সাপোর্ট পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীদের তৎক্ষণাৎ সেবা নিশ্চিত করা যায়। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার