• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক    ১৬ জানুয়ারী ২০২৬, ১১:০৪ এ.এম.
উত্তরার ১১ নম্বর সেক্টরে সাততলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা-ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৩ জনকে, যাদের কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উত্তরা ফায়ার স্টেশনের দু'টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

আগুনের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ