• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপি নেতা নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনসিপির মিডিয়া উপ-কমিটি প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা নির্বাচনি অফিস লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এনসিপি নেতা বাসার জানান, রাত ১০টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা নির্বাচনি অফিসের সামনে এসে দুটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বড় ধরনের কোনো শারীরিক আঘাত বা সম্পদের ক্ষতি না হলেও জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক