• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

নেতা-কর্মীদের বিরূপ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পি.এম.
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহীত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সমালোচনামূলক পোস্ট শুরু করেন।

এরমধ্যেই সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়ে দলীয় নেতা-কর্মীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুধু তাই নয়, কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, "বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।"

জামায়াত আমির বলেন, ‘সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।’

এখানে উল্লেখ্য যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার(১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল।

সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকার ব্যাপারে দাওয়াত পায়নি ইসলামী আন্দোলন। সঙ্গত কারণে দলীয় সিদ্ধান্ত 'আপাতত সিদ্ধান্ত' সেই সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তবে ১১ দলীয় জোটে থেকে আসন সমঝোতা করবে কি-না সেব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বুধবার(১৪ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত।

এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেন, এরকম সংবাদ সম্মেলনের দাওয়াত আমরা এখনো পাই নাই, শুনি নাই। আমাদের সঙ্গে পরামর্শও করা হয় নাই। তাই আপাতত সিদ্ধান্ত সেই সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলন আসন সমঝোতা করবে কি-না? জানতে চাইলে তিনি বলেনো "দুপুরে আমাদের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে, আসন সমঝোতায় আমরা থাকবো কি-না।"

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল ইসলাম খান
বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ জরুরি নির্দেশনা
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর