• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা : নুর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পি.এম.
পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি-সংগৃহীত

পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থাকতে চাই।

সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে এক ওরস মাহফিলে তিনি এসব কথা বলেন।

ওরসে গিয়ে তিনি বলেন, আমি যেমন ওয়াজ মাহফিলে গিয়েছি, তেমনি ওরস মাহফিলে এসেছি। বিভিন্ন জায়গায় যাই, আপনাদের এখানে এসেছি— এটাই আমাদের দেশের বৈচিত্র্য। এখানে বাউলসহ অনেক ধরনের বিভিন্ন ধরনের সংঘ ও সংগঠন আছে। প্রত্যেক মানুষ ও কমিউনিটির স্বাধীনতা আছে কথা বলার, অনুষ্ঠান করার।

তিনি বলেন, কাউকে বাধা দেওয়া বা গায়ের জোরে কারও ওপরে হামলা করা, কারও অনুষ্ঠান ভঙ্গুর করার ঔদ্ধত্য আমরা দেখাব না। এতে সমাজ বিশৃঙ্খ হবে, নৈরাজ্য বাড়বে। আমার এখানে আসার মূল কারণ এটাই, আপনাদের প্রতি সংহতি ও সমবেদনা জানানো। আপনাদের পাশে থাকব দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে।

তিনি বলেন, দশমিনা-গলাচিপা অঞ্চলে হিন্দু কম। তারা একটু নিরিবিলি থাকে, ব্যবসা-বাণিজ্য করে। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের পরে আমরা দেখেছি তাদের ব্যবসা-বাণিজ্যে হামলা হয়। ঘরবাড়িতে হামলা হয়। এলাকায় থাকতে পারে না। ৫ আগস্টের পর গলাচিপায় ব্যবসায়ী— বেশিরভাগ হিন্দু। তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে বলেছিলাম যে, ধর্মীয় পরিচয়ের কারণে বা কোনো হিন্দু সম্প্রদায়ের লোক আক্রান্ত হলে আমাকে জানাবেন। ব্যবসা-বাণিজ্য করতে গেলে এক পয়সা চাঁদা কাউকে দিতে হবে না।

তিনি আরও বলেন, আমরা আগামীতে গলাচিপা দশমিনাকে একটি রোল মডেল করতে চাই। রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে রোল মডেল। রোল মডেলটা হচ্ছে এ রকম- একটি অনুষ্ঠান হবে সেখানে বিএনপির লোক আসবে, গণপরিষদের লোক আসবে, আওয়ামী লীগের লোক আসবে, জামায়াতের লোক আসবে। যে যে দলই করুক সর্বজনীন সামাজিক অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হবে, কুশল বিনিময় হবে। রাজনৈতিক মতের কারণে কারও উপরে কোনো হামলা করবে না, কোনো মামলা করবে না, জুলুম করবে না। এ ধরনের ন্যায় ও ইনসাফের সমাজ আমরা কায়েম করতে চাই।

ভিওডি বাংলা/ এমএম/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার