• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পি.এম.
মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি: ভিওডি বাংলা

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারী) দুপুরে মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি এলাকার প্রায় দুই শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা।

শীতবস্ত্র পেয়ে উপকৃত সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা জানান, শীতের এই সময়ে সেনাবাহিনীর সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক ও স্বস্তিদায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি, সহ ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যরা।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার