• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জানুয়ারী ২০২৬, ১১:২৯ এ.এম.
বায়ুদূষণ। সংগৃহীত ছবি

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ২৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (স্কোর ২৫০), তৃতীয় চীনের চেংডু (২৪৩) এবং চতুর্থ মিশরের কায়রো (২৩৭) অবস্থান করছে। এ সব শহরের বায়ুও আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। পঞ্চম অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৯৯) রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার বর্তমান পরিস্থিতি তাই স্বাস্থ্যঝুঁকিপূর্ণ, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা থাকা মানুষদের জন্য।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়