• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বিপিএলে ইতিহাস

শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি

স্পোর্টস ডেস্ক    ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ এ.এম.
মোহাম্মদ নবী ( ডানে) ও তার ছেলে হাসান ইসাখিল। সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাস গড়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। শীর্ষ কোনো টি–টোয়েন্টি লিগে এই প্রথম বাবা–ছেলে একসঙ্গে ব্যাট করার বিরল কীর্তি গড়লেন তারা। দুজনই খেলছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে।

ঐতিহাসিক এই ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

ম্যাচসেরা ইনিংসটি খেলেন হাসান ইসাখিল। বিস্ফোরক ব্যাটিংয়ে ৬০ বলে ৯২ রান করেন তিনি, যেখানে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। তিন বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হলেও এটি ছিল তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ম্যাচ।

টসের আগে ছেলের হাতে নোয়াখালীর ক্যাপ তুলে দেন মোহাম্মদ নবী নিজেই। টুর্নামেন্টে প্রথম ছয় ম্যাচে হেরে সমালোচনার মুখে থাকা নোয়াখালী দল অবশেষে একাদশে সুযোগ দেয় ইসাখিলকে। তিনিই ছিলেন এবারের বিপিএলে নোয়াখালীর ব্যবহৃত ২০তম খেলোয়াড়।

সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের পূর্ণ প্রমাণ দেন ইসাখিল। ওপেনিংয়ে সৌম্য সরকারের (৪৮) সঙ্গে ১০১ রানের জুটি গড়েন তিনি। পরে চতুর্থ উইকেটে বাবার সঙ্গে যোগ করেন আরও ৫৩ রান।

১৪তম ওভারে বাবা–ছেলে একসঙ্গে ব্যাটিং করে ইতিহাস গড়েন তারা। ১৩ বলে ১৭ রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে আউট হন নবী। পরের ওভারেই মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ফিরে যান ইসাখিল।

ইসাখিলের ইনিংসের ভর করেই নোয়াখালী এক্সপ্রেস ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায়।

নোয়াখালীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ নবী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার