• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

গৌরীপুরে বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১১ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পি.এম.
গৌরীপুর কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনার লক্ষ্যে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (রাত) পৌরসভার ৫নং ওয়ার্ডের রজব আলীর বাড়ির আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আলী আকবর আনিছ আহ্বায়ক এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু, বাবুল হোসেন, এডভোকেট আ. ছোবান সুলতান, 
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরজু খান,উত্তর জেলা যুবদলের সহসভাপতি  শহিদুল ইসলাম লিটন,বিএনপি নেতা শাহীন মুন্সী ও শামীম চৌধুরী, যুবদল নেতা তাজিজুল ইসলাম রাঙ্গা, স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখার সদস্য জাহাঙ্গীর আলম রক্তিম, কৃষক দল পৌর শাখার আহ্বায়ক মো. গোলাম কাজিমেল মুন্সী (শাহী মুন্সী) ও সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদলের সদস্য শাকিব মুন্সী, যুবদল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক শোয়েব মুন্সী, বিএনপি উত্তর জেলা শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম মিল্টন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম (আজাহার) প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কেন্দ্র কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার