• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কালকিনি

পরকিয়ায় বাঁধা দেয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ১১ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পি.এম.
শেয়ার করুন 0
স্বামীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার। ছবি: ভিওডি বাংলা
স্বামীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে পরকিয়ায় বাঁধা দেয়ায় রুমা আক্তার(২৭) নামে এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে পাষণ্ড স্বামী। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনার প্রতিবাদে ও স্বামীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার চর পাঙ্গাশিয়া গ্রামের এসকান্দার বালীর মেয়ে রুমা আক্তারের সঙ্গে দক্ষিন ঠেঙ্গামারা গ্রামের আজগর হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদারের দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মাসুদ হাওলাদার তার স্ত্রী রুমার কাছে ১লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু রুমার পরিবার নিম্নবিত্ত হওয়ায় ওই যোতুকের টাকা দিতে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ হাওলাদার রুমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।

এছাড়া অভিযোগে জানা যায়, মাসুদ বর্তমানে তার বাড়ির এক নারী সাথে গোপনে পরকিয়ায় জরিয়ে পড়েন। এ পরকিয়ার ঘটনা রুমা আক্তার জানতে পেরে স্বামীকে বাধা প্রদান করে। এর জেরে  সম্প্রতি রুমা আক্তারকে গাছের গুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ জখম করে। এসময় রুমা আক্তার বাচার জন্য আত্নচিৎকার করলে তার মুখমন্ডল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে মাসুদ হাওলাদার। পরে রুমা বেগম কালকিনি হাসপাতালে চিকিৎসা শেষে নিরুপায় হয়ে নিজের বাবার বাড়িতে আশ্রয় নেন।

ভুক্তভোগী রুমা আক্তারের মামা সরোয়ার হোসেন জানান, পরকিয়ার বাঁধা দেয়ায় আমার ভাগ্নি রুমাকে মাসুদ হাওলাদার অমানুষিক নির্যাতন চালিয়েছে। সেই সঙ্গে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছে মাসুদ। আমরা মাসুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। আমারা আইনের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্বামী মাসুদ হাওলাদারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার