• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘হ্যাঁ’ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশ

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

‘হ্যাঁ’ ভোটে সিল মারার জন্য উৎসাহ দিতে ফটোকার্ড প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি বার্তায় ফটোকার্ড প্রকাশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি বার্তায় বলা হয়েছে, রোববার থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আটটি ফটোকার্ড শেয়ার করা হবে। গণভোটের প্রচারণার অংশ হিসেবে এই কার্যক্রম চালু করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ফটোকার্ডে লেখা রয়েছে, ‘আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য হ্যাঁ-তে সিল দিন।’

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচার কার্যক্রমের উদ্দেশে যাত্রা শুরু করে ১০টি সুপার ক্যারাভ্যান। 

গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন করা হয়। এসব গাড়ি ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে বলে উদ্বোধনের সময় বার্তা দেওয়া হয়।

সম্প্রতি নারী ভোটারদের সচেতন করতে ‘জাগো নারী কোনঠে সবাই’ শিরোনামে টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহত্তর রংপুরের আঞ্চলিক ভাষার এই সংলাপে নারী ভোটারদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, চব্বিশের গণ-অভ্যুত্থানে আমাদের নারীরা ছিল অগ্রণী ভূমিকায়। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে নারীরা জাগবে একই মহিমায়।

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নারী ভোটারদের নিয়ে এই টিভিসি নির্মিত হয় বলে ওই প্রেস উইং থেকে জানানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক