• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদে ঘর ছাড়ার আগে এই ৬টি প্রস্তুতি নিলে নিরাপদ থাকবেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

এখন ভোটের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ এ.এম.
বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, “৫ আগস্টের পর নানা অপপ্রচার চালিয়ে বিএনপিকে খালি মাঠে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বলা হচ্ছিল বিএনপি শেষ, চেয়ারম্যান নেই। কিন্তু যেদিন তারেক রহমান ঢাকার রাজপথে নামলেন, সেদিন থেকেই সব অপশক্তি পালিয়ে গেছে। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পর কোটি কোটি মানুষ জেগে উঠেছে। সামনে নির্বাচন এখন ভোটের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময়।”

শনিবার (১০ জানুয়ারি) রাজধানী বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন।

সালাম বলেন, আজ বিএনপির প্রতি যে বিশাল জনসমর্থন তৈরি হয়েছে, সেটা  আমাদের জন্য এক ধরনের বড় চ্যালেঞ্জ। কারণ এত মানুষ যদি মাঠে থাকে, কিন্তু ভোটের বাক্সে যদি তার প্রতিফলন না ঘটে তাহলে সেটা আমাদের জন্য কঠিন হবে। তাই এই সমর্থনকে ভোটে রূপান্তর করতেই হবে।

আবদুস সালাম বলেন, আমরা এবার শুধু কেন্দ্র নয়, একেবারে ইউনিট পর্যায়ে কাজ করব। একটি কেন্দ্রে প্রায় ২ থেকে আড়াই হাজার ভোটার থাকে। আমাদের কর্মী আছে, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছাতে পারব।

তিনি বলেন, জামায়াত ছয়-আট মাস ধরে নির্বাচনী মাঠে আছে, আর সামনে আমাদের হাতে থাকবে মাত্র ১২ থেকে ১৮ দিন। এই অল্প সময়েই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সবাইকে প্রয়োজনে ছুটি নিয়ে মাঠে নামতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয় নেতারা বাস্তব পরিস্থিতি আড়াল করে সব ঠিক আছে’। কিন্তু আপনারা সত্য তথ্য দেবেন। কোথায় দল কাজ করছে না, কোথায় সমস্যা আছে, কোথায় অফিস নেই  ও এই তথ্য দিলে আমরা সেখানে নতুন করে শক্তি পাঠাতে পারব।

আবদুস সালাম জানান, যখন একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন আইনজীবী বা কৃষিবিদ ভোটারের দরজায় যাবে, তখন সাধারণ মানুষের বিশ্বাস বাড়বে। লোকাল নেতারা তো সবসময় যান কিন্তু পেশাজীবীদের উপস্থিতি আলাদা গুরুত্ব তৈরি করে।

তিনি ঘোষণা দেন, ২২ তারিখের আগেই সব প্রস্তুতি শেষ করতে হবে। ২২ তারিখ থেকে এমনভাবে এলাকায় নামতে হবে যেন শুধু বিএনপি আর তারেক রহমানই দেখা যায়। তবে আমরা মারামারি বা ঝগড়া করব না শুধু সংগঠিত ও শান্তিপূর্ণভাবে কাজ করব।

তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান। তাকে প্রধানমন্ত্রী বানাতে না পারলে আমরা সরকার গঠন করতে পারব না বলে তিনি মনে করেন। এই দায়িত্ব আপনারা সবাই নিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা জিতব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নাজিমদ্দিন আলমসহ ঢাকা ১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়