• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বাংলাদেশিদের জন্য বি১ ভিসা বন্ড শিথিলের ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পি.এম.
খলিলুর রহমান-আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার-ছবি সংগৃহীত

ওয়াশিংটন বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বি১ ভিসা বন্ডের বর্তমান কঠোর শর্তাবলী শিথিলের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার জানিয়েছেন, পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার কমে এলে শর্তগুলো ইতিবাচকভাবে পুনর্বিবেচনা করা হবে।

শনিবার (১০ জানুয়ারি) বৈঠকে খলিলুর রহমান সম্প্রতি প্রবর্তিত ভিসা বন্ডের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা তুলে ধরেন। তিনি স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে বি১ ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারি জানান, অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে ঢাকা যেভাবে সহযোগিতা করছে তা প্রশংসনীয়। এই ইতিবাচক ধারা বজায় থাকলে ভিসা বন্ডের শর্তাবলী পরিবর্তনের পথ প্রশস্ত হবে।

ভিসা সংক্রান্ত আলোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন অ্যালিসন হুকার। তিনি বলেন, ওয়াশিংটন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি অঙ্গীকার করেন।

ভিসা বিষয়ক আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশার কথাও স্পষ্ট করে। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, কৃষিপণ্য আমদানি বৃদ্ধি ও সেমিকন্ডাক্টর খাতে মার্কিন অর্থায়নের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ এবং রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বৈঠকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন