• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি-জামায়াত থেকে এগিয়ে এনসিপি : নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পি.এম.
(ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের জানান নাহিদ-ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেক এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ইউরোপীয় ইউনিয়নকে আমরা জানিয়েছি— লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখনো পূর্ণ আত্মবিশ্বাস নেই।”

একটি বিশেষ দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, “ঋণখেলাপি থাকা অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় মাঠপর্যায়ে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

নাহিদ ইসলাম বলেন, “এই নিরাপত্তাহীনতার মধ্যেও আমরা মাঠে কাজ চালিয়ে যাব। নির্বাচনী প্রস্তুতির দিক থেকে আমি বলব— বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক