• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মৃত্যু

  রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ:  ৯ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ির চাপায় সুরাইয়া (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া ওই গ্রামের বাসিন্দা ইলিয়াস হাওলাদারের একমাত্র কন্যাসন্তান। স্থানীয়রা জানায়, সুরাইয়া বাড়ির পুকুরের পাড়ে বসে খেলাধুলা করছিল। হঠাৎ কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরপাড়ে উঠে যায়। এতে মাহিন্দ্রাটির নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র শিশু সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদা বলেন, গাড়িটির নিয়মিত চালক রনি গাজী হলেও দুর্ঘটনার সময় চালকের সহযোগী জিসান মল্লিক মাহিন্দ্রাটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় লোকজন চালক ও তার সহযোগীকে আটকে রাখে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ মোঃ কাওছার আহম্মেদ/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ