• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কিম জং উনের নিঃশর্ত সমর্থন পুতিনের সিদ্ধান্তে প্রতি

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পি.এম.
কিম জং উন ও ভ্লাদিমির পুতিন-ফাইল ছবি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যাবতীয় নীতি ও সিদ্ধান্তের প্রতি ‘নিঃশর্ত’ সমর্থনের ঘোষণা দিয়েছেন। মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর সময় এই সমর্থনের বার্তা আসে।

শুক্রবার (৯ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম জং উন পুতিনকে পাঠানো এক চিঠিতে লেখেন, “আমি আপনার সব নীতি ও সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সম্মান করি এবং সমর্থন দিই। রাশিয়ার স্বার্থ রক্ষায় সব সময় আপনার পাশে থাকার দৃঢ় ইচ্ছা আমার রয়েছে। এই সিদ্ধান্ত স্থায়ী এবং অপরিবর্তনীয়।”

তিনি আরও উল্লেখ করেন, পুতিনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে ‘প্রকৃত কমরেডসুলভ’ এবং এটি তার জন্য সবচেয়ে গর্বের বিষয়।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সরাসরি সম্পৃক্ত হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে অন্তত ১৫ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে, যাদের মধ্যে প্রায় ২ হাজারই প্রাণ হারিয়েছেন।

এছাড়া গত আগস্টে প্রায় এক হাজার সামরিক প্রকৌশলীকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মাইন অপসারণের কাজে পাঠায় পিয়ংইয়ং।

২০২৪ সালে দুই দেশের মধ্যে ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, কোনো দেশ তৃতীয় পক্ষের হামলার শিকার হলে অন্য দেশ তাকে সামরিক সহায়তা দেবে। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ এবং ইউক্রেন যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে কিমের এই সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!