• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

টি–টোয়েন্টি বিশ্বকাপ

ম্যাচ শ্রীলঙ্কায় নিতে আইসিসিকে পুনরায় চিঠি বিসিবির

স্পোর্টস ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পি.এম.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংগৃহীত ছবি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইসিসির কাছে চিঠি পাঠানো হয়েছে। এখন তাদের জবাবের অপেক্ষায় রয়েছে বোর্ড।’

এর আগে আইসিসি বিসিবিকে জানায়, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। পাশাপাশি ভারতে খেলা নিয়ে উত্থাপিত নিরাপত্তা শঙ্কা নাকচ করে সংস্থাটি আশ্বাস দেয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

তবে আইসিসি এটিও জানায়, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে অতিরিক্ত যেকোনো প্রস্তাব বা অনুরোধ বিবেচনা করা হতে পারে। বিসিবি আশা করছে, সর্বশেষ আবেদনের বিষয়ে শনিবারের মধ্যেই আইসিসির সিদ্ধান্ত জানা যাবে।

এর আগে গত ৪ জানুয়ারি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রথম দফায় আইসিসির কাছে আবেদন জানায় বিসিবি। সে সময় বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে জবাব দেয় বলে জানিয়েছে বোর্ড।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই নিরাপত্তা ইস্যুটি নতুন করে আলোচনায় আসে। এরপর থেকেই বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

বিসিবির যুক্তি অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে শুধু খেলোয়াড় নয়, সাংবাদিক, স্পনসর ও বাংলাদেশি দর্শকরাও ভারতে ভ্রমণ করবেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করাও বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার