• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন নাজমুল ইসলাম

স্পোর্টস ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ১১:১৮ এ.এম.
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল -ছবি-ভিওডি বাংলা

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। যদিও পরবর্তীতে সেই স্ট্যাটাসটি মুছে ফেলা হয়েছে।

তামিম ইকবাল সম্প্রতি ঢাকার সিটি ক্লাবে আয়োজিত জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কথা বলেন।

সেখানে তিনি বলেন, ‘আমাদের আয়ের প্রায় ৯০ থেকে ৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

এই বক্তব্য ও তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে এম নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।’ পরে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

অনেকে এম নাজমুল ইসলামের বক্তব্যের পক্ষে মত দিলেও বড় একটি অংশ বিষয়টিকে অশোভন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, নিরাপত্তা ইস্যু দেখিয়ে বিসিবি ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দল পাঠানো নিয়ে দ্বিধায় রয়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে। এই ইস্যুতে কয়েকদিন ধরেই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তাপ বিরাজ করছে।

তামিম ইকবাল এ বিষয়ে বলেন, ‘হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তার চেয়েও বড় কথা হলো-বোর্ডের ভেতরের বিষয় বাইরে প্রকাশ্যে এভাবে মন্তব্য করলে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা তৈরি হয়। বোর্ডের উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার