• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশে বর্তমানে ঠান্ডা বাতাসের দাপটে শীত যেন একপ্রকার জেঁকেই ধরেছে দেশের সকল বয়সী মানুষকে। শীতের তীব্রতা ও কুয়াশায় কারণে জনজীবন যেন একপ্রকার স্থবির হয়ে আছে। শীতের এই তীব্রতায় নানা বয়সী মানুষের পাশাপাশি অনেকটাই কাবু বৃদ্ধরা। এদের মধ্যে কেউ যদি হয় দুস্থ ও অসহায়, প্রতিবন্ধী, তাহলে যেন শীতকাল একপ্রকার তাদের জন্য হয়ে দাঁড়ায় আরও মানবেতর। এসব অসহায় দুস্থ মানুষদের শীতের তীব্রতা কিছুটা লাঘব করতে চেষ্টা করে যাচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত দুস্থ ও অসহায় মানুষদের শীত লাঘবের চেষ্টায় শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার শিশুপার্ক চত্বরে ১০০ জন অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উপজেলা প্রশাসন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এসময় তিনি অসহায় প্রতিবন্ধী শীতার্তদের সবার খোঁজখবর নেন এবং তাদের কাছে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার পেয়ে অসহায় প্রতিবন্ধী শীতার্ত মানুষেরা সবাই আনন্দিত হয়ে স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার