• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জনগণের ভাগ্য উন্নয়নে পাশে আছে বিএনপি- শেখ রবিউল


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
জনগণের ভাগ্য উন্নয়নে পাশে আছে বিএনপি- শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা শেখ রবিউল আলম বলেছেন, জাতীয়তাবাদী দলের রাষ্ট্র দর্শন হচ্ছে জনগণের কল্যাণ, জনগণের প্রত্যাশা, জনগণের সমৃদ্ধ ও জনগণের পাশে থাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ধর্মীয় যে দর্শন দিয়ে ছিলেন তারমূল্য শিক্ষাটাই হচ্ছে সমাজের বঞ্চিত-অবহেলিত মানুষের পাশে থাকা। 

সোমবার (১৩ জানুয়ারী) ধানমন্ডি স্টাফ কোয়াটার কমিউনিটি সেন্টার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশটাকে ব্যর্থ করেছে। অর্থনৈতিক লুটপাট করেছে, ভেঙে পড়েছে অর্থনীতি, ভেঙেছে রাষ্ট্রব্যবস্থাপনা। জড়াজীর্ণ হয়ে পড়েছে রাজনীতি। তাই ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। আগামীতে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এই দেশে খেটে খাওয়া দিনমজুর মানুষ, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। সেই লক্ষ্যেই আমরা ও আমাদের দল বিএনপি জনগণের পাশে থাকছে; জনগণের সমস্যা চিহিৃত করছে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সমাধান করতে অঙ্গীকার করছে।

সাধারণ মানুষের পাশে থাকাটাই হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট এমনটাই দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি কোনো কিছু ঢেকে রাখতে পারি না। আগামীতে ভ্রাতৃত্ববোধের যে পরিবেশ সেখানে অ্যাকশন-রিঅ্যাকশন দেখতে চাই না। আমরা চাই আমরা ভাই-বোন বন্ধু যে যেখানে আছি এবং যারা আসবে; সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

শীত বস্ত্র নিতে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘এখানে যারা শীতবস্ত্র নিতে এসেছেন তাদের অনেকে নারী ও বয়োজ্যেষ্ঠ। এটা করুনা না এটা নেওয়া আপনাদের অধিকার। আরো বড় পরিসরে আপনাদের মাঝে বিতরণ করতে পারলে আমার আরো ভালো লাগতো। তারপরও চেষ্টা করছি আপনাদের পাশে থাকতে।’

শেখ রবিউল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শিক্ষা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শ হচ্ছে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি আপনাদের পাশে আছে, আপনারাও বিএনপির পাশে থাকবেন। এটাই হচ্ছে বিএনপির অঙ্গীকার যে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলবো। সবাই মিলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করবো। শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে জনগণের মুক্ত বাংলাদেশ গড়তে চাই। লুট হয়েছে মানুষের ভাগ্যে ও অধিকার। এখন যে অন্তর্বর্তী সরকার আছে তারাও চেষ্টা করছে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করার।’

‘আপনাদের ভোটে বিএনপি বার বার ক্ষমতায় এসেছে ৯১ ও ২০০১ সালে। তখন বিএনপি ফ্যাসিজম কায়েম করেনি, ভোটাধিকার কেড়ে নেয়নি। প্রাকৃতিক বন্যা-ঝড়, শীত উপেক্ষা করে জনগণের পাশে থেকেছে। টেকসেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলো। কিন্তু গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার সেই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। সাধারণ মানুষ দারিদ্র-সীমার নিচে চলে গিয়েছে।’

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন