• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পি.এম.
ভারতীয় পাসপোর্ট। সংগৃহীত ছবি

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সীমিত করা হয়েছে। বুধবার থেকে এসব ডেপুটি হাইকমিশনে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি বাংলা জানিয়েছে।

এর আগে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তর থেকে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবল গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তর থেকেই ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া হচ্ছে।

বিবিসি বাংলা জানায়, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে বুধবার থেকে পর্যটক ভিসা সীমিত করার বিষয়টি কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়।

এর পরিপ্রেক্ষিতে ভারত কয়েক দিনের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত জানিয়ে দেয়, মেডিক্যাল ভিসা ও জরুরি প্রয়োজন ব্যতীত অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না।

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!