• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তৃণমূলের ক্ষোভ

বিএনপি প্রার্থীর বৈঠকে একাধিক মামলার আসামি আ’লীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পি.এম.
ফজলুর রহমানের বৈঠকে একাধিক মামলার আসামি আ’লীগ নেতা। ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের উঠান বৈঠকে ইটনা উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রুবেলকে দেখা যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইটনা সদরে প্রার্থীর নিজ বাড়ির সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি জানাজানি হলে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

আনোয়ার হোসেন রুবেল এলংজুরী ইটনা উপজেলা আওয়ামী লীগের সদস্য। ৫ আগেস্টের পর একাধিক মামলার আসামি।

স্থানীয় সূত্র জানায়, বৈঠকে তিনি বিএনপি প্রার্থী ফজলুর রহমানের সঙ্গে একই সারিতে বসেছিলেন। বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন) উপস্থিত ছিলেন।

এলংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রুবেলের বিষয়টি নিয়ে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অনেকর সাথে কথা বলেছি। সে আওয়ামী লীগ করেও কিভাবে বিএনপিতে ঢুকলো। আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রুবেলকে মাফ চাওয়ার জন্য বলা হয়েছিল, তবে হঠাৎ করে মাপ চেয়ে দলে (বিএনপি) ঢুকলে হবে না। এই বিষয় নিয়ে আমারও মনের মধ্যে কষ্ট রয়েছে।

 এতদিন ধরে আওয়ামী লীগ করে এখন দলের সুদিনে বিএনপিতে চলে আসবে এই বিষয়টি আমিও চাই না। আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রুবেলের নামে মামলা আছে এ বিষয়টিও আমি জানি।

ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন) বলেন, এটি কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছিল না। নির্বাচন উপলক্ষে নেতার বাড়ির সামনে সামিয়ানা টাঙানো হয়েছে এবং প্রতিদিন বহু মানুষ আসেন। এত লোকের ভিড়ে কে কখন আসে তা চেনা কঠিন। আজ আমি সেখানে থাকলেও আওয়ামী লীগ নেতা রুবেলকে দেখিনি। তিনি এসেছিলেন কি না, তাও নিশ্চিত নই।

আনোয়ার হোসেন রুবেল বলেন, আমার নামে মামলা আছে কি না তা আমার জানা নেই। আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য বলেও অবগত নই।

মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু