• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের আম্পায়ার জেসি


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পি.এম.
শেয়ার করুন 0
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের আম্পায়ার জেসি

স্পোর্টস ডেস্ক

নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আগেই হয়েছে। এবার বিশ্বকাপের মঞ্চে আম্পায়ার হিসেবে ভূমিকা পালন করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিচালনার জন্য আজ ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায়ই রাখা হয়েছে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা জেসিকে। 

আইসিসি ২০ জন ম্যাচ অফিশিয়ালের মধ্যে ১৬ জনকে নির্বাচিত করেছে আম্পায়ার হিসেবে। বাকি ৪ জন ম্যাচ রেফারি। এই ২০ জনকে বাছাই করা হয়েছে ১৪টি দেশ থেকে। এর মধ্যে সর্বোচ্চ ২ জন করে আম্পায়ার ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। ম্যাচ রেফারি চারজন হচ্ছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের। 

টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে আছেন যারা

সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), গায়ত্রী বেণুগোপালান ও নারায়ণান জননী (ভারত), আইডান সিভার (আয়ারল্যান্ড), নীতীন বাথি ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), দেনুডু ডি সিলভা (শ্রীলঙ্কা), বিজয় প্রকাশ মাল্লেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)।

ম্যাচ রেফারি যারা: ডিন কস্কার (ইংল্যান্ড), ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ) ও ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না