• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

সংশোধন করা হয়েছে

আয়কর রিটার্নে টাইপিং ভুল ছিল: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সারজিস আলম। ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্ন-সংক্রান্ত তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার হলফনামার তথ্য ও আয়কর রিটার্নে গরমিল নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর। তিনি জানান, অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে গাড়িতে করে সহযোগিতা করেছি—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

একইসঙ্গে বিএনপির দিকেও অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বর্তমানে তাদের পক্ষ থেকেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাদের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যারা অতীতে আওয়ামী লীগ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের পেশা সম্পর্কে সারজিস আলম জানান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। কোনো ধরনের তথ্য গোপন করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, যা সত্য, সেটাই আমরা দেখিয়েছি।

স্ত্রীর সম্পদ-সংক্রান্ত বিষয়ে তিনি জানান, তিনি সদ্য বিবাহিত। তার স্ত্রী এখনো পড়াশোনা করছেন এবং গৃহিণী। কোনো ব্যবসা বা পেশার সঙ্গে তিনি যুক্ত নন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার