• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

দ্রুত নির্বাচনের না দিলে আন্দোলন: কর্নেল অলি


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
মজবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মলেন
মজবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মলেন

নিজস্ব প্রতিবেদক 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ৫ আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি। এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র-জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। 

এলডিপি সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।  

সোমবার (১৩ জানুয়ারী) রাজধানীর মজবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মলেনে এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, আমরা যারা বিরোধীদলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে ৩শ', ৪শ' এমনকি ৫শ' পর্যন্ত মামলা হয়েছে। ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নিবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে। কিভাবে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো। 
 
অলি আহমদ বলেন, আমরা সংস্কার চাই। তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত ৬ মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিলো। আমি মনে করি তারা অপারগ। তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহা নেই। 

এলডিপি সভাপতি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমত তাদের দ্বায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদসহ পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন