• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নির্বাচনি পরীক্ষায় ফেল, শ্রেণিকক্ষে তালা দিল আরিফ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ এ.এম.
শ্রেণিকক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে-ছবি-ভিওডি বাংলা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও শ্রেণিকক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার ছেলে আরিফের বিরুদ্ধে। 

স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তাকে জিজ্ঞেস করলে সে জানায়, সে সাত বিষয়ে ফেল করেছে।

এতে ক্ষুব্ধ হয়ে আরিফ শিক্ষককে হুমকি দিয়ে বলে, তাকে সুযোগ না দিলে যারা এক-দুই বিষয়ে ফেল করেছে, তাদের কাউকেও পরীক্ষায় অংশ নিতে দেওয়া যাবে না এবং স্কুল তালাবদ্ধ করে রাখবে। এরপর সে স্কুলের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, “আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে অসদাচরণ করে এবং শ্রেণিকক্ষে তালা দেয়।”

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা ও লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, “আমি বিষয়টি জানি না। আমি রাজনীতির সঙ্গে জড়িত হলেও আমার ছেলে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়।”

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। খোঁজখবর নেওয়া হচ্ছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু