• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ১০:৫০ পি.এম.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

জেলা তথ্য অফিস বরগুনার ব্যবস্থাপনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচার-প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে বরগুনা সদর উপজেলার পুরাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে নির্বাচন ও গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরা হয়।

বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ভোটারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে তথ্য পৌঁছে দিতে এ ধরনের উঠান বৈঠক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ জাহিদুল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার