• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পাংশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ১০:৩০ পি.এম.
পাংশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই।ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণভাবে এবং একটি বসতঘর আংশিকভাবে পুড়ে যায়। এছাড়া তিনটি গোয়ালঘর, তিনটি রান্নাঘর, দুটি ছাগল, ৩০–৪০টি হাঁস-মুরগি, ঘরের আসবাবপত্র ও নগদ ২০–৩০ হাজার টাকা আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, বাঘারচর গ্রামের মৃত বিলাত আলী মন্ডলের ছেলে চাঁদ আলী ও সুরুজ আলী এবং মৃত ওছের আলী মন্ডলের ছেলে সদর আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সদর আলী জানান, তার একটি বসতঘর সম্পূর্ণ এবং একটি বসতঘর আংশিকভাবে পুড়ে গেছে। পাশাপাশি একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর আগুনে নষ্ট হয়। এছাড়া দুটি ছাগল, ১৫–২০টি হাঁস-মুরগি ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অপর ক্ষতিগ্রস্ত সুরুজ মন্ডল জানান, তার একটি বসতঘর, একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। এ ছাড়া ১০–১৫টি হাঁস-মুরগি এবং ঘরে রাখা নগদ ২৫ হাজার টাকা আগুনে নষ্ট হয়েছে। এতে তার আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও অগ্নিকাণ্ডে চাঁদ আলীর একটি গোয়ালঘর এবং রহিম মন্ডলের একটি রান্নাঘর পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সদর আলীর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, “রাত ১টা ৩০ মিনিটে আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

এ ঘটনায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রাথমিকভাবে নগদ ১০ হাজার টাকা ও ২০টি কম্বল বিতরণ করেন। পাশাপাশি তিনি পরবর্তীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন ও সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার