• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিপিএল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক

স্পোর্টস ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পি.এম.
ভারতীয় উপস্থাপক রিধিমা। ছবি-সংগৃহীত

মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। তবে ভারতীয় উপস্থাপিকার অধ্যায় শুরুর আগেই শেষ। বাংলাদেশে আসার আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে এবার নতুনত্ব এনেছে বিপিএল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস এসেছেন বাংলাদেশ। তিনি অবশ্য ফিরে যাচ্ছেন। ঢাকা পর্বে তাই রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না। সঙ্গে ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা আছেন এবারের বিপিএলে। 

রিধিমার বাদ পড়াটা যে মুস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব তা না বললেও চলে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা মতো বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতাও।

এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। ভেন্যুর বদল চায় বাংলাদেশ। সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। সেই উত্তাপের প্রভাব পড়েছে রিধিমার বাদ পড়াতে।

ভিওডি বাংলা/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার