• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কৃষকের সর্বনাশ

পাংশায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পি.এম.
পাংশায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতের কোন একসময় উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের ‘চিনের মাদে’ নামক মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকের মাথায় হাত উঠেছে।

ভুক্তভোগী কৃষক ওই ইউনিয়নের পাট্টা গ্রামের মৃত হেদায়েত আলী বিশ্বাসের ছেলে বসির আহম্মেদ।

জানা গেছে, ‘চিনের মাদে’ মাঠে কৃষক বসির আহম্মেদ মালিকানাধীন ৪৪ শতক জমিতে দীর্ঘদিন মুড়িকাটা পেঁয়াজের চাষ করে আসছিলেন। সোমবার গভীর রাতে কে বা কারা ক্ষেতের এক পাশ থেকে পেঁয়াজ গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে। উপড়ে ফেলা পেঁয়াজ গাছ আশপাশের জমি ও ক্ষেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দেয়া হয়েছে। এতে পাশের অন্যান্য ক্ষেতের পেঁয়াজও বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী কৃষক বসির আহম্মেদ বলেন, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে জমিতে এসে পেঁয়াজ ক্ষেতের এমন অবস্থা দেখতে পাই। আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কিন্তু কেন আমার ক্ষতি করা হলো? কারো শত্রুতা থাকলে সে আমার সঙ্গে কথা বলুক। ফসলের ক্ষতি কেন করবে?
এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় এলাকাবাসী জানান, ফসলের সঙ্গে শত্রুতা সত্যিই দুঃখজনক। এমন অমানবিক কাজ কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা নিজেরাও এখন নিজেদের ফসল নিয়ে আতঙ্কে আছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা যেন আর কারো ফসলের ক্ষতি না করে—এটাই সবার প্রত্যাশা।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগেও একই জমির অন্য পাশে একই কায়দায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছিল। বারবার এ ধরনের ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নিজেদের ফসল নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার