• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

শপথ গ্রহণ

ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ১১:১৪ এ.এম.
ভেনেজুয়েলার জাতীয় পরিষদে শপথ নিচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ -ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার জাতীয় পরিষদে শপথ নিচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ -ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। এর মাধ্যমে নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার (৫ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ বলেন, দেশের বিরুদ্ধে অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট ভোগ করেছে, সেই কষ্ট বুকে নিয়েই তিনি শপথ গ্রহণ করছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে মাদুরো বলেন, “আমি নির্দোষ এবং একজন সৎ মানুষ। এখনও আমি আমার দেশের প্রেসিডেন্ট।”

এর আগে গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর নিউইয়র্কের ব্রুকলিন কারাগারে বন্দি ছিলেন মাদুরো ও তার স্ত্রী। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে।

একই সঙ্গে মাদুরোর ছেলে গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৭.৫ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ
ছবি: সংগৃহীত
সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব