• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিএনপি কার্যালয়ের সামনে আটক যুবকের ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পি.এম.
আদালতে বিএনপি কার্যালয়ের সামনে আটক যুবক ইনামে হামীম। সংগৃহীত ছবি

বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার যুবক ইনামে হামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন গুলশান থানার প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি অসৎ উদ্দেশ্যে নিজের একাধিক নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি নাশকতার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন বলেও প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার ব্যক্তি নিজের ছবি ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয়পত্র বহন করছিলেন, যা যে কোনো সময় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ রয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদঘাটনের স্বার্থে সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ইনামে হামীমকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা বলেন। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই উদ্ধার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা দায়ের করা হয়। 

ভিওডি বাংলা/ এস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি