• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পি.এম.
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান চলাকালীন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সৈন্য রয়েছে-ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের সময় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে, যার মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। রোববার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে একজন জ্যেষ্ঠ ভেনেজুয়েলার কর্মকর্তার বরাত দিয়ে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ অভিযানে নিহত হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। ভেনেজুয়েলার কর্মকর্তারা মার্কিন বাহিনীকে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ করেছেন।

কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ঘোষণা করেছেন, ৫ ও ৬ জানুয়ারি সরকারি শোক দিবস হিসেবে পালিত হবে।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো নিহত কিউবানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিযানকে ‘অপরাধমূলক ও কুখ্যাত’ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানে কোনো আমেরিকান সেনা নিহত হয়নি, যদিও কয়েকজন আহত হতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীকে ধরার সময় প্রায় অর্ধ ডজন সেনা আহত হয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!