• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

নবাবগঞ্জ

যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

'প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি'- এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণী এ প্রশিক্ষণ নেবেন। রোববার (০৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার তারেক সেফাতী, এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক (কম্পিউটার) নন্দ কুমার সহ উপজেলার যুব উন্নয়নের অনন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ। বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে প্রবেশ করে বেকারত্ব দূর সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রামের দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের বিনামূল্যে মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার