• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

বিনোদন ডেস্ক    ৪ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পি.এম.
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু- ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু আর নেই।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদানের জন্য আবদুল লতিফ বাচ্চু ছিলেন একজন সম্মানিত ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সময় সেন্সর বোর্ড (বর্তমানে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড) ও জুরি বোর্ডে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায় কাজের মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু হয়। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনায় ও কাজী জহিরের পরিচালনায় ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করেন তিনি।

পরবর্তীতে ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান আবদুল লতিফ বাচ্চু। তার উল্লেখযোগ্য পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশি’ (বাচসাস পুরস্কারপ্রাপ্ত), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। চলচ্চিত্রে অবদানের জন্য তিনি বাচসাস ছাড়াও চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হন।

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
‘হেরা ফেরি ৩’ নিয়ে সুর বদল পরেশ রাওয়ালের
‘হেরা ফেরি ৩’ নিয়ে সুর বদল পরেশ রাওয়ালের
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো