• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ৪ জানুয়ারী ২০২৬, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব থাকবেন লিটন দাস। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার জাকের আলী ও নাজমুল হোসেন শান্তর।

ফর্ম খুব একটা ভালো না থাকলেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা ধরে রেখেছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, আর অনুমিতভাবেই দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

এই স্কোয়াডে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে। এরপর শুধুমাত্র চোটজনিত কারণে এবং টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষেই পরিবর্তন সম্ভব হবে।

এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কিপার-ব্যাটার জাকের আলী অনিকের বাদ পড়া। গত বছর বাংলাদেশের হয়ে ২৬টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি—তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল তানজিদ হাসান (২৭)। ব্যাট হাতে ভালো ফর্মে না থাকলেও এতদিন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আস্থায় ছিলেন জাকের। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটের সময় গত সেপ্টেম্বরে এশিয়া কাপে এবং পরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাঁচটি টি–টোয়েন্টিতে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ বিশ্বকাপ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার