• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গ্রেপ্তারকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি। 

শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৫৭ মিনিটে নিজেদের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওই পোস্টে বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

এর আগে শনিবার রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

আরও জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা