• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পঞ্চগড়-১

সারজিস ও নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

পঞ্চগড় প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পি.এম.
পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম এবং একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী, দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।

সারজিস আলম বলেন, দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে পঞ্চগড় ও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময়েও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ঐক্যবদ্ধ অবস্থান। এটি পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, দল গভীর শোকের মধ্যেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পঞ্চগড়-১ আসনে তারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, দেশের কল্যাণ ও পঞ্চগড়ের মানুষের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দুটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার