• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআই’র চিঠি

স্পোর্টস ডেস্ক    ৩ জানুয়ারী ২০২৬, ০২:১২ পি.এম.
টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সংগৃহীত ছবি

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কিছু সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে আন্দোলন চালাচ্ছে। এ প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতার দল কেকেআরকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নিতে তারা অনুমোদন পাবে।”

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রকাশের পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানের মালিকানাধীন দলকে মুস্তাফিজকে সরানোর আহ্বান জানিয়ে সমালোচনা করেছেন।

উল্লেখ্য, এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়েছে কেকেআর, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে সর্বোচ্চ নিলামের রেকর্ড।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার