• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ব্রাহ্মণবাড়িয়া

মনোনয়ন বাছাইয়ের শুরুতেই ৬ স্বতন্ত্র প্রার্থী বাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র বাছাই। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৩টি আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

বাকি ৩টি আসনের মনোনয়ন বাছাই আগামী শনিবার অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ৪ জন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন—হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। আর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীরা হলেন—আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। শনিবার বাকি তিনটি আসনের মনোনয়ন বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।’

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার