• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইনকিলাব মঞ্চ

বিচার না হলে সরকার পতনের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পি.এম.
বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয় এবং সেখানে রাস্তা অবরোধ করা হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের দেওয়া বক্তব্য বিভ্রান্তিকর ও অবিশ্বাসযোগ্য। তার দাবি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার ২১ দিন পার হলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি, যা সরকারের সদিচ্ছার অভাবেরই প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়ার কথা বললেও শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে পূর্ণাঙ্গ চার্জশিট দিতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের লক্ষ্যে কঠোর আন্দোলনে নামবে ইনকিলাব মঞ্চ।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক