• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পলাশবাড়ীতে ট্রাক-বাস সংঘর্ষে ২ নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পি.এম.
পলাশবাড়ীর গড়েয়াব্রিজ এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ-ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-গাইবান্ধা সড়কে ভোরে একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার গড়েয়াব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে গড়েয়াব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির ‘কাজী লাইন’ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বাম পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাতেমা বেগম জানান, পুলিশের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধার কাজ চালাচ্ছে। তদন্ত শেষ হলে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার