• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পুঠিয়ায় ট্রাকচাপায় নিহত ৪, আহত ১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি    ১ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ এ.এম.
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়--ছবি-ভিওডি বাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার কলার হাটে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে নাটোরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতরে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি বালু বোঝাই ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই হাটের ভেতরে ঢুকে পড়ে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ২ কিলোমিটার।

এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ঝলমলিয়া বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার