• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ভাঙলো কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার

বিনোদন ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ এ.এম.
জনপ্রিয় গায়িকা মৌসুমী আক্তার সালমা-ছবি-ভিওডি বাংলা

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন সালমার স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর।

ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লিখেছেন, "কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই আমাদের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। সকলকে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।"

তিনি আরও লিখেছেন, "আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। তাই আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।"

সালমা ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পরিবারিক আয়োজনে সানাউল্লাহ নূরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। এর আগে, ২০১১ সালে তিনি রাজনীতিবিদ শিবলী সাদিককে বিয়ে করেছিলেন এবং ২০১৬ সালের ২০ নভেম্বর সেই সংসার ভেঙে যায়। প্রথম সংসার থেকে তার এক কন্যাসন্তান ‘স্নেহা’ আছে।

মৌসুমী আক্তার সালমা এনটিভি আয়োজিত ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান। পরবর্তীতে আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক