• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

গোপালগঞ্জ প্রতিনিধি    ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এ.এম.
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে ২০০ মিটারে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান।

বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গ্রাম ও শহরাঞ্চল। শীত থেকে বাঁচতে বিভিন্ন স্থানে মানুষ আগুন জ্বালিয়ে শীত পোহাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নদীতীরবর্তী ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোর থেকে কাজে বের হচ্ছেন অনেকে। এদিকে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।

গোপালগঞ্জ শহরের রিকশাচালক আব্দুল মজিদ বলেন, হিমেল হাওয়ায় রিকশা চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে যাত্রী কম, ফলে আয়ও অনেকটা কমে গেছে।

সদরের রঘুনাথপুর ইউনিয়নের কৃষক অবনি মন্ডল জানান, তীব্র শীতের কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। ইরি ধানের মৌসুম চললেও শীতের কারণে কাজে যেতে অনীহা তৈরি হয়েছে। পাশাপাশি শ্রমিক সংকটও দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও দুই থেকে তিন দিন গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় একই ধরনের শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার