• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মধ্যরাতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর তেজগাঁও ও মহাখালী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা রফিকুল ইসলাম ও তার মেয়ে তানজিলা রয়েছেন। আহত হয়েছেন রফিকুলের ছেলে নুর ইসলাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রফিকুলের ভাতিজা রাকিব জানান, রাত ৩টার দিকে মগবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে রফিকুল ইসলাম ও তার দুই সন্তান গ্রামের বাড়িতে যেতে মহাখালী বাস স্টেশন যাচ্ছিলেন।

এ সময় সাতরাস্তা এলাকায় এলে একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে রফিকুল ও তার মেয়ে তানজিলা মারা যান। এ ঘটনায় আহত হন রফিকুলের ছেলে নুর। নিহত দুইজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহগুলো ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এদিকে একই সময় মহাখালী বাস স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। তার মরদেহও ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত