• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে তিন নিয়োগ বোর্ড স্থগিত

ইবি প্রতিনিধি    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ এ.এম.
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: ভিওডি বাংলা

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এ মৃত্যুতে জাতি আজ শোকে মূহ্যমান। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত। জাতির এই শোকার্ত মূহুর্তে এবং রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মানার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য আজকের ফার্মেসি বিভাগ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (৩১ ডিসেম্বর) এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের (১ জানুয়ারি, ২০২৬) তারিখের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হলো।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ জানুয়ারি ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগ, ১৩ জানুয়ারি ফার্মেসি বিভাগ এবং ১৪ জানুয়ারি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ মো. সামিউল ইসলাম/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার