• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

কবর খনন দেখতে জিয়া উদ্যানের দিকে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়ার রহমানের কবরের পাশে সমাহিত করা হবে এমন খবরে জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসছেন। 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় এসে ভিড় করছেন নেতাকর্মীরা। 

দুপুর ১২ টার দিকে সেখানে কয়েকজনকে কবরের মাপ নিতে দেখা যায়। বিকেল ৪ টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাংগীর আলম পরিদর্শনে আসেন। 

‎বসিলা থেকে আসা বিএনপি কর্মী সোহাগ মিয়া বলেন, 'কাল ভিড়ে এখানে ঢুকার সুযোগ নাও পেতে পারি। তাই আজ দেখতে এলাম আমার প্রিয় নেত্রী কোথায় ঘুমাবেন।

‎বেগম খালেদা জিয়াকে সমাহিত করতে কবর খননকে স্মৃতি হিসেবে ধরে রাখতে কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন। আবার কেউ কেউ তার মৃত্যুতে কান্না করছেন। 

বিএনপিকর্মী আফজাল হোসেন বলেন, 'আমি যখন থেকে বিএনপির রাজনীতি করি তখন থেকে তিনি ঘরবন্দী। ঐ যখন হাসপাতালে নিতো ার হাসপাতাল থেকে বাসায় ফিরতো, তখন কেবল দুর থেকে এক ঝলক দেখতাম। তাও দুয়েকবার। খুব সাধ ছিল উনার সাথে একটা ছবি থাকবে। ভাবছিলাম প্রধানমন্ত্রী হলে বড় সমাবেশে বক্তব্য দিবেন। তখন একটা সেল্ফি তুলবো। তা আর হলো না। তাই এখানে এলাম। কিছু স্মৃতি রাখার জন্য। 

এছাড়াও নেতাকর্মীদের ভিড় সামাল দিতে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না