• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সম্পর্ক ভাঙা নিয়ে সংঘর্ষ, প্রেমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি: ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে সম্পর্ক ছিন্নের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সাগর মণ্ডল (৫০)। তিনি বিবাহিত এবং রানাঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাগর মণ্ডলের সঙ্গে ধানতলা থানার অন্তর্গত একটি রেলস্টেশন সংলগ্ন ঝুপড়িতে বসবাসকারী এক বিবাহিত নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পারিবারিক কলহের কারণে ওই নারী স্বামীকে ছেড়ে সন্তানসহ সেখানে বসবাস করছিলেন। বিষয়টি প্রথমে প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাগর ওই নারী ও তার সন্তানের আর্থিক ও পারিবারিক দেখভাল করতেন। এতে তিনি নিজের পরিবারকে উপেক্ষা করছিলেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উভয়ের মধ্যে অশান্তি চলছিল। সম্প্রতি ওই নারী সম্পর্ক ছিন্ন করতে চাইলে বিরোধ আরও তীব্র হয়।

শনিবার রাতে সাগর ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে রেলস্টেশনের পাশে তার ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। অভিযোগ, সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার প্রেমিকা ও তার ছেলের বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগ দায়ের করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত দু'জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

নিহতের স্ত্রী অনিমা মণ্ডল বলেন, ‌‘বারবার নিষেধ করা সত্ত্বেও আমার স্বামী ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক